ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবা ট্যাবলেট প্যাকেট করার সময় রফিক মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেপ্তারকৃত ব্যবসায়ী রফিক মিয়ার বাড়ি থেকে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক কারবারি রফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক এলাকার চিহ্নিত মাদক কারবারি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে সে দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছে। সোমবার সকালে নিজ বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট প্যাকেট করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কারবারির বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টা করে ওই কারবারি। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)