• অপরাধ ও দুর্নীতি

চিলমারীতে অপরাধ দমনে 'ড্রোন' উড়িয়ে পুলিশের নজরদারি

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর দূর্গম চরাঞ্চলে অপরাধ দমনে আকাশে ড্রোন উড়িয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি করছে জেলা পুলিশ। ঝুঁকিপূর্ণ রুটে গোয়েন্দা পুলিশ (ডিবি), নৌপুলিশ, থানা পুলিশ টহল জোরদার করেছেন।

পুলিশ জানায়, চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে ডাকাতির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে এই দুই রুটে হাটের দিন সহ অন্যান্য দিনেও পুলিশ বিশেষ নজরদারি করছেন। পুলিশের টহলের পাশাপাশি ড্রোন উড়িয়ে এ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিশেষভাবে নজরদারি করা হচ্ছে এবং এটি চলমান থাকবে৷ চিলমারীর জোড়গাছে সপ্তাহে রবিবার ও বুধবার বড় হাট বসে৷ এদিন চিলমারীর চর এলাকাগুলো ব্যতিতও আশেপাশে উপজেলার থেকে নৌরুটে বিভিন্ন ব্যবসায়ীরা আসেন হাট করতে। এর আগে পর পর ডাকাতির ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশ কাজ করে যাচ্ছেন ফলে ডাকাতির প্রবণতা অনেকাংশে কমে গেছে। 

সরেজমিনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট জোড়গাছ হাট,  রমনা ঘাট, কাঁচকোল, ফকিরের হাট, চিলমারী ইউনিয়নের চরগুলোসহ বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে পুলিশের বিশেষ নজরদারি দেখা গেছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, চিলমারী নদীবন্দর ও নৌরুটে অপরাধ প্রতিরোধের জন্য সার্বক্ষণিক ড্রোন মনিটরিং চলছে। অতিরিক্ত পুলিশি তৎপরতায় নৌ ডাকাতি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। যেকোন অপরাধ নির্মূলে কাজ করছে জেলা পুলিশ।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo