• সমগ্র বাংলা

রাণীনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁর রাণীনগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুওে আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবলু প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মী প্রমুখ।

মন্তব্য (০)





  • company_logo