• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের বন্দরে টোটাল ফ্যাশন শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বুধবার (২৫ জুন) সকাল ১১ টায় মহাসড়কের লাঙ্গলবন্দে টোটাল ফ্যাশন লিমিটেড এর শ্রমিকরা এ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকরা ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধে মহাসড়কের মোগরাপাড়া থেকে মদনপুর এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়।

যানজটে আটকা পড়া যানবাহনের যাত্রীদের দুভোগ পোহাতে হয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশস্ত করলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমীকরা জানান, আমাদের কারোকারো ১০ বছরের সার্ভিস চার্জ পাবো লাখ টাকা,, আবার ২-৩ মাসের বেতন পাবো, আমরা জানতে পারছি এখন তাড়া হুট করে বন্ধ করে দিবে তাই আমরা সড়কে নামতে বাধ্য হয়েছি। 

টোটাল ফ্যাশনের এডমিন ম্যানেজার মো. কবির হোসেন বলেন আমাদের কারখানার অবস্থা তেমন ভালোনা, কিন্তু আমরা ফেক্টরির চালিয়ে যাচ্ছি বন্ধের খবরটা সঠিক নয়। আগামি ১০ জুলায়ের মধ্যে আমরা বকেয়া বেতন পরিশোধ করা হবে। এতে রাজি হয়ে শ্রমীকরা আন্দোলন প্রত্যাহার করেছে। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি মালিক পক্ষের কাছে তুলে ধরা হয়েছে। শ্রমিকদের আশস্ত করলে তাঁরা তা মেনে মহাসড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে কারখানার মালিক পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে এর দায় মালিক পক্ষকেই নিতে হবে।

মন্তব্য (০)





  • company_logo