ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে ফরিদপুর শহরে বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার ( ২৫ শে জুন) ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামছুল আজম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইদ আনোয়ার।
এসময় বক্তারা পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ জন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানান। বিশেষ করে পলিথিন দূষণ রোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় ২৫ জন পুরস্কৃতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : "সুস্থ...

মন্তব্য (০)