• অপরাধ ও দুর্নীতি

যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ জুন বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম ময়নাল মোল্লা (৩৫), তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তার জুতার সোলের ভেতরে বিশেষ ভাবে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৮৬ লাখ ৭৭ হাজার টাকা এবং সঙ্গে থাকা মোবাইলসহ মোট সিজারের মূল্য প্রায় ৮৭ লাখ টাকা। আটককৃতকে যশোর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক, অস্ত্র, স্বর্ণ, রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo