প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক দুই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ।
সোমবার (২৪ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবকর সকালে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, মূলগ্রাম ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবপুর গ্রামের মৃত. জামাল উদ্দিনের ছেলে খলিলুর রহমান। অপরজন ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পবাখলী গ্রামের তাজেম সরদারের ছেলে জাহিদুল ইসলাম ডাবলু।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আটককৃত দুই আ.লীগ নেতার বিরুদ্ধে হরিপুর ইউনিয়নে বিস্ফোরক আইনে মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন। তারা দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)