• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে আওয়ামীলীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। চলতি বছরের ১৭ জানুয়ারির একটি মামলায় গ্রেফতার হন তারা। এর আগে রোববার গভীররাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করে পুলিশ।

গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলেন- নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীরে ছেলে কেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হক দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আঃ মজিদ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, একই ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান ও একই গ্রামের মৃত আঃ জলিলের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল আলম। 

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo