• অপরাধ ও দুর্নীতি

মা‌নিকগ‌ঞ্জে ৪টি গাঁজার গাছসহ যুবক গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় উপ‌জেলায় চারটি গাঁজার গাছসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২১ জুন) রাত ৯টার দিকে উপজেলার ধান‌কোড়া ইউ‌নিয়‌নের সাইজাল বরুন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. ফয়সাল মিয়া ওরফে বিজয় (৩২)। সে ওই এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। তাঁকে নিজ বসতঘরের দক্ষিণ পাশে পাকা টয়লেটের ছাদ থেকে গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়।

জানা গেছে, ফয়সাল মিয়া তার নিজ বাড়িতে গোপনে গাঁজার চারটি গাছ রোপণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গাঁজার গাছসহ আটক করে। উদ্ধার হওয়া ৪টি গাঁজার গাছের বাজার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে চারটি গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo