• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় বিদেশী পিস্তল ও তাজাগুলিসহ সন্ত্রাসী রহিম গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার আভিযানিক দল। রোববার সন্ধ্যায় শহরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে বগুড়া ডিবি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার। তিনি বলেন, গ্রেপ্তার আব্দুর রহিম বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় চাঁদাবাজি, বালুর সিন্ডিকেট, ভাড়ায় হত্যাকাণ্ড সংগঠন, কিশোর গ্যাং গঠনসহ নানা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার রহিমের নিজ বাড়ির শোয়ার ঘর থেকেই উদ্ধার করা হয় দুই রাউন্ড তাজা গুলিসহ একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল ও ম্যাগাজিন। ইতিমধ্যেই তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র মামলা দায়ের করা রয়েছে। এর আগেও গ্রেফতার আব্দুর রহিমের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টাসহ ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এছাড়াও তার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে অস্ত্র মামলায় আদালতে পুলিশের পক্ষে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান জেলা গোয়েন্দা শাখার এই কর্মকর্তা।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার জেদান আল মুসার দিক-নির্দেশনায় সন্ত্রাস বিরোধী এই অভিযান কঠোরভাবে পরিচালিত হবে বলেও জানায় পুলিশ।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo