• অপরাধ ও দুর্নীতি

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিক্রি: বগুড়ায় ৩টি প্রতিষ্ঠানকে গুনতে হলো জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে বগুড়ার তিনটি খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 

মেহেদী হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে বৈকালি দই-মিষ্টি ঘরকে ৫০ হাজার, শৈলী ফুড পার্ক এন্ড চাইনিজকে ৪০ হাজার এবং দই মেলাকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। তিনি আরও জানান, অবৈধ খাদ্য ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলি কার্যকর ভূমিকা পালন করবে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo