• সমগ্র বাংলা

ফরিদপুরে  বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ "দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে" এই শ্লোগানে নানা কর্মসুচি পালনের মাধ্যমে ফরিদপুরে উদযাপন করা হয়েছে  বিশ্ব দুগ্ধ দিবস। 

দিবসটি উপলক্ষে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগ   রবিবার  জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‍্যালী বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।  পরে জেলা প্রশাসক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন। 

জেলা প্রানি সম্পদ কর্মকতা ডাঃ সঞ্জীব কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আজম।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্র অংকন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

আলোচনা সভায় বক্তারা জানান,২০০১ সাল থেকে প্রতিবছরের এই দিনটি পালিত হয়ে আসছে। কৃষিভিত্তিক অর্থনীতিতে  দুধ গুরুত্বপূর্ণ অবদান রাখে। শরীরের ইমিউনিটি শক্তি বৃদ্ধিতে,দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও মস্তিষ্কের বিকাশে দুধের গুরুত্ব অপরিসীম। জিডিপিতে প্রাণীসম্পদ দপ্তর গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

১

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রী...

image

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের ম...

২

গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...

image

কিশোরগঞ্জে ইউপি মেম্বারের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

৩

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...

image

নীলফামারীতে সার ও কীটনাশক সংকট আগাম সবজি চাষে বিপাকে কৃষক

৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের আক্রমনে নারীসহ গুরুতর আহত ৩

৫

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতাম...

  • company_logo