• অপরাধ ও দুর্নীতি

কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাসায় ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় অতিরিক্ত ডিআইজি (রেলওয়ে হেড কোয়ার্টার) আবিদা সুলতানার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) গভীর রাতে, আনুমানিক তিনটার দিকে সংঘটিত এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাতে একদল দুর্বৃত্ত মুখোশ পরে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাসার সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় বাসায় আতঙ্ক ও আতঙ্কিত পরিবেশ বিরাজ করে।

ভুক্তভোগী অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা সাংবাদিকদের জানান, ডাকাতির ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে এবং দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।"

এদিকে এমন একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo