• অপরাধ ও দুর্নীতি

পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাহত যুবকের মৃত্যু; অভিযুক্ত আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আহত রনি মন্ডল (২৪) নামের এক যুবক মারা গেছেন। এই ঘটনার অভিযুক্ত ইমন হোসেন (২৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার (২৫ মে) রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রনি মন্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আর আটককৃত ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে লঞ্চ ঘাট এলাকায় ইমন কৌশলে রনি কে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে  তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে স্খানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি’র মৃত্যু হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এই ঘটনার পরপরই রাতে অভিযুক্ত ইমন কে আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, এর সাথে কি বিষয় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তথ্য পাওয়া গেছে পূর্ব কোনো বিরোধ ছিল।

ওসি আরো জানান, রামেকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পাবনায় পাঠাবে। তারপর আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করবো। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo