ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিএনপি দুই গ্রুপের একই স্থানের সভা আহ্বান করাকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সকল ধরনেরসভা সমাবেশ নিষিদ্ধ করেছে।
সোমবার সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙার সদর এলাকায় এই আদেশ জারি করা হয়।
জানা যায়, বিএনপি'র খন্দকার নাসির গ্রুপ ও ঝুনু গ্রুপ আলফাডাঙ্গার চৌরাস্তায় সকালে সভা আহবান করে। নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে দুই পক্ষের লোক জড় হতে শুরু করলে আলফাডাঙ্গা পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেয়। যেকোনো সময় সংঘাতের আশঙ্কায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
দুপুরে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)