ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে দুই ইট ভাটার ম্যানেজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছনখোলা চূড়ামণি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
জরিমানা প্রদানকারী দুই ম্যানেজার হলেন, এইচ.এ.বি’র ম্যানেজার রাবেত ইসলাম (৩৮) ও এম.বি.এফ’র মানিক দেবনাথ (৩৬)।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এওচিয়া ইউনিয়নে ছনখোলায় পাহাড়ি টিলার মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগ পায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। এর প্রেক্ষিতে এইচ.এ.বি ও এম.বি.এফ নামক ইটভাটায় অভিযান চালালে এর সত্যতা পাওয়া যায়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় দুই ইটভাটার দুই ম্যানজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস। এতে থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহায়তা করেন।
এসি ল্যান্ড ফারিস্তা করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)