ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলা ও ঋণ খেলাপি মামলায় তিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সহ পাঁচজনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হরিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুস সালাম, বিলচলন ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী প্রমাণিক কে বিস্ফোরক মামলায় আটক করা হয়। অপরদিকে একটি ব্যাংকের ঋণ খেলাপি মামলার আসামি হিসাবে সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল আলীম ও তার স্ত্রীকে আটক করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, বিভিন্ন মামলায় এ সকল আসামীদেরকে আটক করে আদালতের মাধ্যমে শনিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)