• অপরাধ ও দুর্নীতি

যশোরের শার্শার ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়ায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) বেলা ১২ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কেএম কর্মকর্তা কেএম রবিউল ইসলাম।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার সময় বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষক সিরাজুল ইসলাম বাগআঁচড়া উজ্জ্বল পাড়া এলাকার মৃত বছির উদ্দীনের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, নির্যাতিত শিশুটির মা মঙ্গলবার (২০ মে) সন্ধা ৬ টার সময় থানায় এসে তার শিশু কন্যাকে আসামী সিরাজুল নিজের শয়ন কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এই মর্মে একটি লিখিত এজাহার দায়ের করেন। পরে বিষয়টি পুলিশ আমলে নিয়ে তথ্য-প্রযুক্তিসহ গোপন ও প্রকাশ্য তদন্ত শুরু করে ওই দিনই দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল এলাকা থেকে ধর্ষক সিরাজুলকে আটক করতে সক্ষম হন। আসামীকে যথাবিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo