• অপরাধ ও দুর্নীতি

যশোরের শার্শায় বিলুপ্ত তক্ষক সাপসহ দু'পাচারকারী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী তক্ষক সাপসহ করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২) নামে দু' পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ জানায়, বন্যপ্রানী পাচারের গোপন খবরে, এসআই হযরত আলী ও এসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে আসামী করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামী করিমের বসত ঘরের ভিতরে প্লাস্টিকের বাস্কেটের ভিতর রাখা বন্য প্রাণী একটি তক্ষক সাপ উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, আসামী করিম হোসেনের বিরুদ্ধে থানায় একই অপরাধের আরো একটি মামলা রয়েছে। 

শার্শা থানার অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটকদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo