ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রেখেছিলেন ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি। স্বপ্ন ছিল গোপনে কালোবাজারে বিক্রি করে বিপুল অর্থের মালিক হবেন রাজু আহমেদ বাবু (৪৮)। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ আর হলো না। অবশেষে ধরা পড়লেন র্যাবের হাতে।
পাবনার আমিনপুরে ঘটেছে এমন ঘটনা। যৌথবাহিনী অভিযান চালিয়ে ৭৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি জব্দ ও জড়িত অভিযোগে রাজু আহমেদ বাবুকে আটক করেছে র্যাব।
সোমবার (১৯ মে) বিকেল পাঁচটার দিকে ওই অভিযান চালায় পাবনা ও কুষ্টিয়ার র্যাব সদস্যরা। আটক রাজু আহমেদ বাবু আমিনপুর থানার কাজি শরীফপুর গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মো. ফারহান-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশে পাবনা এবং কুষ্টিয়া র্যাব পাবনার আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত রাজু আহমেদ বাবুকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনা খুঁড়ে একটি ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি জব্দ করে র্যাব সদস্যরা।
র্যাব-কমান্ডার মেজর ফারহান-উজ-জামান আরও জানান, আটক রাজু আহমেদ বাবুকে জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)