• অপরাধ ও দুর্নীতি

অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ বিকেল সাড়ে চার টার দিকে আদালতে আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ প্রদান করেন নীলফামারী নারী ও শিশু নিযাতন দমন  ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ এ.বি. এম গোলাম রসুল। দন্ডাপ্রাপ্ত রফিকুল ইসলাম (২১) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মসজিদ পাড়ার আব্দুস সালামের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানাযায়, ২০১৯ সালের ৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার চৌদ্দ বছর বয়সী অস্টম শ্রেণির ছাত্রীকে অপহরণসহ আটককে রেখে ধর্ষণ করে রফিকুল ইসলাম। এঘটনায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর নীলফামারী নারী ও শিশু নিযাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা। মামলার দীর্ঘ শুণানী শেষে আসামী রফিকুলের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দোহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নিযাতন দমন আইন ২০০০ এর ৭ ধারায় তিন বছর আটক আদেশ এবং একই আইনের ৯(১) ধারায় দশ বছর আটক আদেশ দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক বলে জানান, আদালতের রাস্ট্র পক্ষের আইনজীবী গোলাম মোহাম্মদ সজীব।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo