• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে নগর ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার-৪

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—নিরব ওরফে রুবেল, জিসান, দেলোয়ার এবং মো. পাপ্পু।

বুধবার (২১ মে) দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। তিনি জানান, “ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। গতকাল রাতে একজনকে ও আজ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত চারজনকে আটক করতে সক্ষম হয়েছি।”

প্রসঙ্গত, গত ১২ মে অবাধে শহরে প্রবেশের দাবিতে আন্দোলনে অংশ নিয়ে একদল অটোরিকশা চালক দেশীয় অস্ত্রসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলা চালায়। এতে সিটি করপোরেশনের কর্মকর্তাসহ নগরীর যানজট নিরসনে যুক্ত স্বেচ্ছাসেবক সহ অন্তত বিশজন আহত হন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo