• সমগ্র বাংলা

মাটি খুঁড়তেই পাওয়া গেল বান্ডেল বান্ডেল টাকা!

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বান্দরবানের লামা উপজেলায় আবুল খায়ের টোবাকো কোম্পানির অফিস থেকে ডাকাতির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

শুক্রবার (১৬ মে) লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক তিনটি অভিযানে এসব টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড় এলাকায় মাটি খুঁড়ে পাওয়া যায় ২ লাখ ৬৭ হাজার টাকা। একইভাবে করিম নামের এক ব্যক্তির বাড়ির পাশ থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ১৮ লাখ টাকা।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য। তাকেই এ ডাকাতির মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ বলে ধারণা করছে পুলিশ।

প্রসঙ্গত, গত ৯ মে ভোররাতে লামা উপজেলার লাইনঝিরি এলাকায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে হামলা চালায় দেশীয় অস্ত্রসজ্জিত একদল ডাকাত। তারা স্টাফদের মারধর ও বেঁধে রেখে অফিসের আলমারি থেকে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়। 

এ ঘটনায় পরদিন অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাকাত দল লোহার একটি সিন্ধুক ভাঙারও চেষ্টা করেছিল। সেখানে তখন আরও সাড়ে তিন কোটি টাকা রাখা ছিল, তবে তা লুট হয়নি।

 

মন্তব্য (০)





image

‎লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালা...

​লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাট পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিল...

image

পাবনায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অতিরিক্ত দামে জ্বালানি তেল...

image

স্ক্রিন থেকে সেজদায়: নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় শিশুদের ব্য...

গাজীপুর প্রতিনিধি : শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্...

image

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাই...

image

বিতর্কিত সেই নির্দেশনা প্রত্যাহারে রাজশাহীর ডিআইজিকে আইনি...

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রভাবশালী নেতাকর্মীদ...

  • company_logo