• অপরাধ ও দুর্নীতি

ফুলবাড়ীতে ভারতীয় ১২০ বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ইস্কাফ (ফেনসিডিলের বিকল্প নেশা) সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৪ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার ( ১৩ মে) রাত সাড়ে এগারো টার দিকে উপজেলার কদমতলা চৌরাস্তার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান  চালায়। এ সময় অটোরিকশায় বিশেষ কায়দায় ফিটিং করা ইস্কাফ সহ মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ফাহিম (২১) কে গ্রেফতার করে। গ্রেফতার ফারুক হোসেন ফাহিম উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo