• অপরাধ ও দুর্নীতি

তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রির দায়ে এক ব্যক্তির ১৫ দিনের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ চলমান বোরো মৌসুমে তিস্তা নদীতে পানি না থাকায় ট্রাক্টর চলাচলের সুবিধা হয় আর এই সুযোগকে কাজে লাগিয়ে নদীর দুই পারে গড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি করে আসছিলেন একটি অসাধু চক্র। কিন্তু প্রশাসনের তৎপর অভিযানে থেমে গেল সেই অপকর্ম।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেইলি ব্রিজ সংলগ্ন ভেলুর খামার নামক এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪খ ধারার মোতাবেক কয়সার আলীর পুত্র হারুনর রশীদ(৫৫)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন তিনি। অভিযানে দেখা যায়, মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে তিস্তা নদীর গড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী হারুনর রশীদ’কে  এই কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে ইউএনও নয়ন কুমার সাহা আরও জানান, নদী থেকে অনুমোদিতহীন বালু উত্তোলন ও গড় কেটে মাটি বিক্রি পরিবেশ ও প্রতিবেশের ওপর ভয়াবহ প্রভাব ফেলে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়, নদীর বুক ভরে উঠে এবং কৃষি জমি হুমকির মুখে পড়ে। আমরা কারো অনৈতিক কাজকে প্রশয় দেব না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo