প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি নদীতে মাছ ধরার বাঁশের খুটির সঙ্গে বাধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে এখানে বেধে রেখে যায়।
নিউজ ডেস্কঃ পাবনাবাসীর দীর্ঘ কয়েক যুগের দাবি আর প্রত্য...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রী...
গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি :টাঙ...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন পরিষদের ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর বিভিন্ন উপজেলায় আলুসহ আগাম ...

মন্তব্য (০)