ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চলে তীব্র তাপদাহে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। সূর্যের প্রচন্ড তাপে যেন লেলিহান শিখা। সূর্য্যের তাপে সবকিছু যেন পুড়ে যাচ্ছে। পিচঢালা পথ গলে যাচ্ছে। তাপমাত্রার পারদ বাড়ছেই। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (২৬ এপ্রিল) এ অঞ্চলে তাপমাত্রা ৩৮ থেকে ৪২ ডিগ্রীর মধ্যে। তাপমাত্রায় প্রাণিকূলের অবস্থা শোচনীয়। বিশেষ করে চাটমোহর উপজেলার গরু, হাস-মুরগীর খামারীরা রয়েছে বিপাকে। তাপমাত্রা স্বাভাবিক রাখতে তারা খামারের চালায় বস্তা ভিজিয়ে কৃত্রিম বৃষ্টিধারা তৈরী করছেন। অতি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। প্রচন্ড এই গরমে শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। তাদের ঘরে বসে থাকার সুযোগ নেই। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।
রোজগারের টানে বাইরে বের হতেই হচ্ছে। কাজের তাগিদে বাইরে বেরিয়ে তীব্র গরমে অসহ্য কষ্ট সহ্য করতে হচ্ছে তাদের। অনেকেই হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগির সংখ্যা বেড়েছে।
এদিকে তীব্র এই গরমে শিশু ও বৃদ্ধরা বেশি রোগাক্রান্ত হচ্ছে। এ ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে বেশি করে ঠান্ডা পানি পান ও লেবুর শরবত, ডাবের পানি বেশি করে পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)