• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেফতার ৪

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজন জুয়ারিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানের সময় আসামিদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ১ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি উত্তরপাড়ার মৃত আফসার উদ্দিন শেখের ছেলে মো. আব্দুল শেখ (৪১), মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. গফুর শেখ (৬০), মুক্তারপুর ইউনিয়নেরপোটান গ্রামের কফিল উদ্দিনের ছেলে মো. আমির হোসেন (৪৫) এবং কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে সানোয়ার আল সানি ইফতি (২৫)।

সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফুলদি গ্রামের জনৈক ছাদেক খানের আম বাগানে এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-২৩) দায়ের করা হয়েছে।  পরে সেই মামলায় গ্রেফতারকৃতদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo