• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ সালাউদ্দিন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার কুখ্যাত মাদক কারবারি সালাউদ্দিন (৪০) ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাকে একটি নতুন মাদক মামলায় গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে রবিবার (২০ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতার সালাউদ্দিন কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

ওসি আলাউদ্দিন বলেন, “সালাউদ্দিনের বিষয়ে আমাদের কাছে আগে থেকেই নির্ভরযোগ্য তথ্য ছিল। তাকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা সোচ্চার ছিল। বেশ কিছু গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সহযোগিতায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শুধু ভাদার্ত্তী নয়, পুরো উপজেলাতেই আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।”

তিনি আরও বলেন, “মাদক কারবারিদের দুটি পথ-হয় ভালো হয়ে সমাজে ফিরে আসা, না হয় এলাকা ছাড়তে হবে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কেউ কালীগঞ্জে মাদক ব্যবসা চালাতে পারবে না।”

থানা সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা, ইসকন হামলা, একাধিক মাদক, সন্ত্রাস মারামারি অন্তত ৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত। তার গ্রেফতারে স্থানীয়দের মাঝে স্বস্তির খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সালাউদ্দিনের কারণে এলাকার যুবসমাজ মাদকে জড়িয়ে পড়ছিল। তার গ্রেফতারে পুলিশকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী এ ধরণের আরও মাদকবিরোধী অভিযান চালানোর দাবি জানিয়েছে।

মন্তব্য (০)





image

পুলিশ ও সাংবাদিক পেটানোর হুমকি: ছাত্রদল সমর্থক গ্রেপ্তার

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...

image

মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

২

মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...

image

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক স...

৩

নিউজ ডেস্কঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...

image

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...

image

জামালপুরে ইম্পেরিয়াল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান,...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

  • company_logo