ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে ফসলি জমির মাটি কাটার অপরাধের শেখ ফরিদ (৪৮) নাম এক ব্যাক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি সজিব তালুকদার এ রায় প্রদান করেন। দন্ডিত শেখ ফরিদ লেমুয়া ইউনিয়নের নাজমুল হকের ছেলে।
সূত্রে জানা গেছে , কসকা লেমুয়া এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার খবর পেয়ে, সদর উপজেলা সহকারি কমিশনার সজিব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটার সাথে জড়িত থাকায় লেমুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড়ের নাজমুল হকের ছেলে শেখ ফরিদ (৪৮) কে ৫ লাখ টাকা জরিমানা করা হয় ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, কৃষি জমির টপ সয়েল কেটে জমির উর্বরতা নষ্ট করায় জেলা প্রশাসনের নির্দেশনায় এ জরিমানা করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পুলিশ ও সাংবাদিকদের মারধর করার হুমক...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুর্বৃত্তদের গুলিতে মো. শাকের হো...
নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত এলাকায় অভ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরের শেখেরভিটায় অবস্থিত জামালপুর ইম্পেরিয়াল হা...

মন্তব্য (০)