প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চলমান ২০২৫ সালের এসএসসি পরীক্ষার (১৭ই এপ্রিল) বৃহস্পতিবার পৌর সদরের সামাদ সওদা মহিলা মাদ্রাসা কেন্দ্রে কেন্দ্র সচিব সহ তিন শিক্ষককে ৩৩ হাজার টাকা করে মোট ৯৯ হাজার টাকা জরিমানা ও কেন্দ্র থেকে বহিষ্কার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা মাসের চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান শাকিল এর আদালত।
পরীক্ষা চলাকালীন সময়ে ওএমআর শিট দেওয়ায় দুর্নীতি করার অপরাধে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
কেন্দ্র সচিব আব্দুর রাজ্জাক, শিক্ষক মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা মোসলেম উদ্দিনকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
জানা যায়, ওএমআর শিটে বিভিন্ন সেট থাকলেও সেটি বিতরণে দুর্নীতির আশ্রয় নেয় কেন্দ্র সচিব সহ এই তিন শিক্ষক। বিষয়টি সকাল ১১ টার দিকে প্রশাসনের নজরে আসলে চাটমোহর উপজেলা প্রশাসন তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহণ করেন।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, ওএমআর শিট বিতরণে যে নিয়ম মানার কথা ছিল কেন্দ্র সচিব সহ এই তিনজন সেই আইন মানেননি। এতে পরীক্ষার্থীদের কোন সমস্যা হবে না। তবে আইন অমান্য করে দুর্নীতি করার অভিযোগে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে। চলমান এসএসসি পরীক্ষায় এইতিন শিক্ষক আর দায়িত্ব পালন করতে পারবেন না সে বিষয়ে ব্যবস্থা চলমান রয়েছে।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)