ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ভেতরে দুটি পোশাক কারখানা ভাঙচুর করেছে একদল জনতা। এই ঘটনায় জড়িত ৪৫ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দিবাগত রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, বিকেল ৫টার দিকে ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া, আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করেন তারা।
'অন্তত আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর। পরে শিল্প পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে একটি মিছিল ইপিজেডের সামনে দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে পুরো মিছিলটি ইপিজেডের ভেতরে ঢুকে পড়ে। কারখানার শ্রমিকদেরও মিছিলে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে শ্রমিকরা মিছিলে না যাওয়ায় ভাঙচুর শুরু করেন মিছিলকারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও বলেন, 'জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র্যাব ও সেনাবাহিনী। সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে।'
'ফিলিস্তিন ইস্যু একটি নিরপেক্ষ ইস্যু। এই মিছিলে সব দলের লোকজন থাকেন। কেউ অন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছেন কি না পুলিশ সেটি তদন্ত করে দেখছে'।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)