প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরর মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় দ্রুতগামী যাত্রীবাহি বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন।সোমবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, দর্শনা থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্স পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৮৫৮৮) ঢাকা-খুলনা মহাসড়কের উপজলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় মহাসড়কে পারাপারের সময় পথচারীকে ধাক্কা দেয়। এত ঘটনা স্থলেই গুরুতর আহত হন আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবক। যার পরিচয় নিশ্চিত হওয়া যায় নাই। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার এসআই রইস উদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ফরিদপুরের সিআইডি টিম কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলে ও জানান তিনি।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)