• সমগ্র বাংলা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রংপুরে নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি ও বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

রংপুর ব্যুরোঃ   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নারকীয় গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।

মহানগরীর মডাণ মোড়,লালবাগ,শাপলা চত্বর,প্রেসক্লাব মোড়,পায়রা চত্বর,টাউন হল,কাচারী বাজার,ধাপ বাজার,মেডিক্যাল মোড়সহ জেলার সড়ক-মহাসড়কে করা হচ্ছে বিক্ষোভ সমাবেশ মিছিল ।

সোমবার সকাল থেকে বিক্ষোভ মিছিল ও নগরীর বিভিন্ন সড়ক  অবরোধ  করে কয়েক হাজার ছাত্র জনতা।এসময় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নেমে পরে তারা।

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রংপুরে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি।সকাল থেকেই বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন এলাকায় ফিলিস্তিনের পতাকা নিয়ে জড়ো হয়ে গণহত্যার প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন।

নগরীর শহীদ মিনারে সামনে কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।এ ছাড়া রংপুর বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন।এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।কর্মসূচিতে বক্তারা বলেন,দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা হোক। আর যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। 

এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়।বিক্ষোভ কর্মসূচিতে ইসরাইলের নানা পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।একই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ও খুনি রক্তপিপাসু নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষাথীরা।

 কর্মসূচিতে বক্তারা বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। আমেরিকান হাই কমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার বিষয়ে জবাবদিহি চাইতে হবে।ইসরাইলি পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

মন্তব্য (০)





image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

  • company_logo