ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইনের ৭টি মামলায় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় এ দন্ডাদেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৬৭,৭৬, ৮৫ ধারায় ৭টি মামলায় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।
অভিযানকালে বেঞ্চ সহকারী আলামিন ভূঁইয়া সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: গ্রামীণ জনগ...

মন্তব্য (০)