• সমগ্র বাংলা

চাটমোহরে সংক্ষিপ্ত আকারে স্বাধীনতা দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মহান স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির  মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদ বেদীতে। পরে সকাল ৯টায় চাটমোহর রাজা চন্দ্র নাথ ও বাবু সম্ভু নাথ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ (বালুচর) এ ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ চাটমোহর থানা, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঞ্জুরুল আলম। 

এছাড়া অন্যান্য অংশগ্রহণকারী দলের মধ্যে শান্তনা ক্রেস্ট উপহার দেওয়া হয়। কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগের জন্য সরকারি দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, রাজনীতিবিদ, সুধীজন, সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (১)





image
image

ফরিদপুরে কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা: সাবেক এমপি নিক্স...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...

image

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...

image

ভোট প্রার্থনায় ব্যস্ত মো: জিল্লুর রহমান

৩

নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...

image

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির ...

৪

বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...

image

নারায়ণগঞ্জে অবৈধ তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

  • company_logo