ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যাতে কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে নিজ বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১৮ মার্চ) বিকেলে ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে সরকারের মন্ত্রী ও দায়িত্বশীলরা বিভিন্ন বাসস্ট্যান্ডে সরাসরি তদারকি করছেন। সাধারণ মানুষ যেন দুশ্চিন্তামুক্ত অবস্থায় বাড়ি ফিরতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য। দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, "বাজারে কোনো পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়নি এবং তেলের দামও বাড়ানো হয়নি। এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রধানমন্ত্রী স্বয়ং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।"
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যারা এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না, তাদের নিরাপত্তা এবং যারা ফিরতে ইচ্ছুক, তাদের দ্রুত প্রত্যাবর্তনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সহিংসতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ইতিমধ্যে একজনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বাকিদের দ্রুত ফিরিয়ে আনার কাজ চলছে।
ঈদ উপহার বিতরণকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দরা।
রংপুর ব্যুরো : পানি সম্...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বায়োজিন কসমেসিউটিক...
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ১৯৯তম ঈদুল ফিতরের জামাতকে সাম...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক...

মন্তব্য (০)