• সমগ্র বাংলা

গাজীপুরে কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি ইন্টারলাইনিং কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতদল সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের বেঁধে প্রায় ৩০ লক্ষাধিক টাকার কেবল ও বৈদ্যুতিক যন্ত্রপাতি লুট করে। 

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার তেলিহাটী ইউনিয়নের বেকাসহরা এলাকায় ইকোট্রিমস বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। 

কারখানার ব্যবস্থাপক (সাপ্লাই চেইন অ্যাণ্ড ওয়্যার হাউস) মিজানুর রহমান জানান, ৯ থেকে ১০ জনের একটি ডাকাতদল সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে। তারা ভেতরে দায়িত্বে থাকা তিন নিতাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে কারখানাটির ইউটিলিটি ভবনের দুইটি দরজার তালা ভেঙে অন্তত সাড়ে ৬০০ মিটার ৩০০ আরএম কেবল, ওয়েল্ডিং মেশিন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯-৭৪৭৮) ভর্তি করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, 'ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই লুণ্ঠিত মাল উদ্ধার ও  ডাকাতদলটিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ...

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...

image

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বা...

নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

image

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...

image

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...

image

পাবনায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

  • company_logo