• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দী গ্রামে রহস্যজনকভাবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী নাসির উদ্দিন শেখ জানান, রাত আনুমানিক তিনটার দিকে মোহাম্মদ ইয়াসিন শেখ তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে, তার স্ত্রী ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে নাসির উদ্দিন ইয়াসিনের সঙ্গে তার ঘরে গিয়ে দেখেন, খাটের পাশে একটি ওড়না ঝুলছে এবং রত্না সুলতানা (২০) খাটের ওপর পড়ে আছেন।

খবর পেয়ে স্থানীয়রা সকালে ঘটনাস্থলে জড়ো হন এবং মধুখালী থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত রত্না সুলতানা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মো. মাজেদ শেখের মেয়ে। তার স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ (২৫) ছকরিকান্দী গ্রামের মৃত কামাল বেপারীর ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার ফরিদপুরের মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

উল্লেখ্য,  ঘটনার পর থেকে নিহত রত্না সুলতানার স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ পলাতক রয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদু...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সনাতন ধর্মা...

image

চিরিরবন্দরের শয়ন কক্ষে গলায় ওড়না পচানো মায়ের লাশের পাশে ...

২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের...

image

পরকীয়া সম্পর্কের জের শার্শায় মোবাইলে ভিডিও ধারণ করে প্রব...

৩

বেনাপোল প্রতিনিধি: ​যশোরের শার্শায় পরকীয়া সম্পর্কের জেরে চম্...

image

সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন, রোহিঙ্গা ক...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ইসমাইল হামিদ ওরফ...

image

মাগুরায় আট দিনের ব্যবধানে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

৫

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট দিনের ব্যবধানে ৩২ হাজার ইয়াবাস...

  • company_logo