• সমগ্র বাংলা

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজার-এর একটি বহুতল ভবনে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কেবি অর্কিড প্লাজায় আগুন লাগে। চতুর্থ তলার একটি টেইলার্সের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে পাশের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা যান।

‎নিহতরা হলেন—চতুর্থ তলার একটি টেইলার্সের কর্মচারী, পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং পটিয়া থানার বোয়ালখালী ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান।

‎চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, আগুনে আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মোহাম্মদ মামুন নামে একজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

‎টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যে টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত, সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। দোকানটিতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল বলে দাবি করা হয়। সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ আসার পরপরই আগুনের ঘটনা ঘটে।

‎কেবি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় শপিং মল এবং উপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে জুয়েলারি দোকান, ব্যাংকের শাখা ও টেইলার্সসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আগুন মূলত চতুর্থ তলা থেকে উপরের পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।

মন্তব্য (০)





image

নওগাঁয় গাছের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় চালক ও হেলপার নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সড়ক দূর্ঘটনায় ট্রাক্টরের চা...

image

‎লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার...

‎​লালমনিরহাট প্রতিনিধিঃ ‎​লালমনিরহাটের কালীগঞ্জে অনল...

image

চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপলক্ষে অসহায় শিশুদের পাশে বর্ডার গার্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের অসহ...

image

বগুড়ায় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, উদ্ধার বাকি ৫

নিউজ ডেস্ক : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা চিল...

image

নারায়ণগঞ্জ শহরে গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বেপারিপাড়া এলাকায় এক...

  • company_logo