ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ সারাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতন ও ধর্ষণ নিত্য নৈমিত্তিক ঘটনার প্রতিবাদে এবং অপরাধিদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
টিআইবি’র অনুপ্ররণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাকের ডাকে আজ রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করেছেন তারা।
এসময় বক্তব্য দেন সনাকের জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হান্নান আজাদ,তরুণ শিক্ষার্থী তামানা আক্তার তনু, ইয়েস গ্রুপের দলনেতা কলেজিয়েট গার্লস্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম, অবসরপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচী, সনাকের
সহ-সভাপতি লায়লা চৌধুরী, এ্যাডভোকেট. শৌলেন কান্তি রায় এবং প্রফেসর আব্দুল জলিল আহমেদ।
বক্তারা বলেন, মাগুড়া, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, টাঈালের মির্জাপুর, সীতাকুন্ড, জামালপুর, চট্রগ্রামসহ বিভিন্ন স্হানে পরিবার কর্মক্ষত্র, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র নারী, শিশুরা ভয়াবহ ভাবে ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে।
আলােচনায় জানানাে হয় ২০২৫ সালের জানুয়ারী মাসে সারাদেশে ৩৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। একটি গবেষণা উদ্ধৃত করে বলা হয় বছরের ফেব্রুয়ারী মাসেই ৭২ জন কন্যাশিশু এবং ১১৭ জন নারীসহ ১৮৯ জন বিভিন্ন সহিসংসতার শিকার হয়েছে। ২০২৪ সাল ৪৯ শতাংশ নারীর ওপর এধরনের সহিংসতার ঘটনা ঘটেছিল।
গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...
নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...
নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

মন্তব্য (০)