• সমগ্র বাংলা

ফরিদপুরে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।  এ সময় একজন আহত হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মোটর সাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের অটোরিকশা চালক শাজাহান শেখ।   

ঘটনা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার পিছনে থাকা তার মা মারাত্মকভাবে আহত হয়। এছাড়া আহত রিকশাচালক কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

তিনি বলেন, এসময় ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছের ধাক্কা দিয়ে পড়ে যায়। ট্রাকটি জব্দ করা হলো চালক পালিয়ে যায়।  

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo