• অপরাধ ও দুর্নীতি

পাবনায় শিশু ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আফজাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আফজাল পাবনা সদর উপজেলার গয়েশপুর হাসপাতালপাড়া গ্রামের মৃত বিলাত হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে গয়েশপুর হাসপাতালপাড়ায় ঘাস কাটতে যায়। এ সময় তাকে ভুলিয়ে ভালিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় আফজাল। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছোট বোনকে খুঁজতে গিয়ে ঘটনা দেখতে পায় বড় বোন। পরে অভিযুক্ত আফজাল পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী শিশুটির পরিবার পাবনা সদর থানায় গত ২৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ৫০।

মামলার পর অভিযুক্ত আসামি আফজালকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে ঢাকার সাভার এলাকা থেকে সোমবার রাতে তাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি সালাম আরো জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo