• অপরাধ ও দুর্নীতি

ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করেছে পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করেছে পুলিশ।

জানা গেছে, ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার ভোররাতে শিমুলবাড়ী ইউনিয়নের মিয়া পাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপকে থামানোর সিগনাল দিলে উক্ত পিকআপটি দ্রুত টান দিয়ে রাস্তার ধারে গাছের আড়ালে পিকআপ থামিয়ে পালিয়ে যায় চেকপোস্টের পুলিশ উক্ত পিকআপ থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার পূর্বক পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। উক্ত বিষয়ে পলাতক পিকআপ ড্রাইভার এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo