• অপরাধ ও দুর্নীতি

কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল ওরফে দ্বীন ইসলাম (২৭) নামে যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র জনতা থানার সামনে জড়ো হয়ে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

সোমবার (১০ মার্চ) ভোরে অভিযান চালিয়ে চৌদ্দশত এলাকার দীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোফাজ্জল সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত পেশায় অটোচালক।

গত শনিবার (৮ মার্চ) রাত ১১টার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে অভিযুক্ত যুবকরা মুখ চেপে ধরে ভুক্তভোগী কে নিয়ে যায় দ্বীন ইসলাম তোফাজ্জল ও তার সহযোগীরা। এরপর নান্দলা বন্দ এলাকায় আটকে রেখে ওই শিক্ষার্থীকে ধর্ষন করা হয় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা থানার সামনে ভিড় করে বিক্ষোভ জানায়। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়। এদিকে, শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকেও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে, এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo