• সমগ্র বাংলা

জুলাই বিপ্লবে নিহত সেই হৃদয়কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে গোপালপুরে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি:  গাজীপুরে কোনাবাড়ীতে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত  হৃদয়কে শহীদি মর্যাদা দেয়ার দাবিতে, সোমবার (১০ মার্চ) বিকাল ৩টায় টাঙ্গাইলে গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হৃদয়ের পরিবার ও আলমনগর গ্রামবাসী। 

এতে অংশ নিয়ে বক্তব্য দেন, হৃদয়ের বাবা লাল মিয়া , মা রেহানা বেগম, বোন জেসমিন আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালপুর প্রতিনিধি নাসির উদ্দিন। 

বক্তারা, অবিলম্বে হৃদয়কে সরকারিভাবে শহীদি তালিকায় অন্তর্ভুক্ত করার জোর দাবী জানান। এছাড়াও হৃদয়ের মরদেহের সন্ধান করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন।

সারাদেশে ব্যাপক আলোচিত ও সোস্যাল মিডিয়ায় ভাইরাল,  গত ৫ই আগষ্ট গাজীপুরের কোনাবাড়ীতে হৃদয়কে রাস্তায় ঘেরাও করে গুলি করে পুলিশ, তারপর টেনে হিচড়ে নিয়ে যাওয়া‌ হয়। এরপর সন্ধান মেলেনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের লালমিয়ার একমাত্র পুত্র কলেজ ছাত্র হৃদয়ের।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে বিনামূল্যে ১,৯০০ কৃষকের হাতে কৃষি প্রণোদনার বীজ...

গাজীপুর প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও প্...

image

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বা...

নিউজ ডেস্ক : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভা...

image

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

নিউজ ডেস্কঃ কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অন...

image

যশোরের শার্শায় নতুন ওসি শামিনুল হক’র যোগদান

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ ...

image

পাবনায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগ নেতা গ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

  • company_logo