• অপরাধ ও দুর্নীতি

পাবনায় লাইসেন্স বিহীন ৩টি ভাটায় ভ্রাম্যমান আদালতের বন্ধের নির্দেশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় লাইসেন্স বিহীন অবৈধ ভাটার কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমান আদালত ভাটা মালিক কে অর্থদন্ড করে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

বুধবার (৫মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে স্থাপিত লাইসেন্স বিহীন ইটভাটার কার্যক্রম পরিচালনার অভিযোগে রয়েল, একতা ও বিইএল ব্রিক্সস নামের ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ লাইসেন্স বিহীন ভাটায় মাটি সংগ্রহ করে ইট প্রস্তত করে ভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে, ইট প্রস্তত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন, ২০১৩ এর ১৪, ১৫ (১), ১৮ (২) ধারা মোতাবেক ইটভাটা তিনটির মালিক পক্ষকে ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন। পাশাপাশি এ সব ইটভাটা স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। ভ্রাম্যমান আদালতে উপস্থিত থেকে  সহযোগিতায় ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ও ভাঙ্গুড়া থানার পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

 

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo