• অপরাধ ও দুর্নীতি

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ  প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৪ মার্চ) ভোর রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মেহেদী হাসান (২০)। সে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো. রহিমের ছেলে।

এ ঘটনায় র‌্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকায় র‌্যাব একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। সন্দেহজনক আচরণ করায় মেহেদী হাসানকে থামতে সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদের সময় তিনি পালানোর কোনো যৌক্তিক কারণ জানাতে পারেননি। এরপর র‌্যাব তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি খালি ম্যাগজিনসহ রিভলবার উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, "র‌্যাব অস্ত্রসহ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।"

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo