• অপরাধ ও দুর্নীতি

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শাওন কর্মকার (৩৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।   

আটক শাওন কর্মকার ভারতের পশ্চিম ত্রিপুরার খায়েরপুর উপজেলার কাশিপুর মিশন রোড গ্রামের শান্তি কর্মকারের ছেলে।

লে.কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, গত রবিবার রাতে কুমিল্লা সীমান্তের কেরানীনগর এলাকায় বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে ওই ভারতীয় নাগরিকে দেখেতে পায় বিজিবির একটি টহল দল।

পরে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ভারতীয় একটি আধার কার্ড, একটি পার্মানেন্ট একাউন্ট নম্বর কার্ড ও একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড জব্দ করা হয়।

তিনি আরো জানান, বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo