• অপরাধ ও দুর্নীতি

পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে ২০টি গাড়িতে ডাকাতি

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলায় মহাসড়কে গাছ ফেলে অন্তত ২০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল যানবাহন চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, রাতে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল। রাত দেড়টার দিকে ছেচানিয়া তলট নামক স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে প্রথমে যানবাহন আটকায় ডাকাতদল। পরে অস্ত্রের মুখে অন্তত ২০টি যানবাহনে চালক ও যাত্রীদের জিম্মি করে সবার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের গুড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

এ বিষয়ে সাঁথিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কতগুলো গাড়িতে ডাকাতি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। 

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo